আপনার ভাষা নির্বাচন করুন

এই ওয়েবসাইটটি আপনার নির্বাচিত ভাষায় প্রদর্শিত হবে।

quote-1 quote-2

আমদের সবারই বোঝার অধিকার আছে।
একজন NAATI-সার্টিফাইড দোভাষীর জন্য অনুরোধ করুন।

এই বিষয়টি

নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য স্পষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষকে তাদের স্বাস্থ্য সম্পর্কে সঠিকভাবে বুঝতে, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং যথাসময়ে উপযুক্ত চিকিৎসাসেবা গ্রহণ করতে সহায়তা করে।

ভাষাগত বাধা থাকলে একজন স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং একজন রোগীর মধ্যেকার স্বাস্থ্যসেবাকে বিভ্রান্তিকর বা অনিরাপদ করে তুলতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে বোঝা বা অজানা থেকে যেতে পারে। এর ফলে রোগীর জন্য প্রশ্ন করা, চিকিৎসা পরামর্শ মেনে চলা এবং চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে আত্মবিশ্বাসী বোধ করা আরও কঠিন হয়ে যায়। এর ফলে ভুল হতে পারে এবং স্বাস্থ্যসেবায় অন্যায্য ফলাফল দেখা দিতে পারে।

দোভাষীর কাজের জন্য পরিবারের সদস্য বা প্রশিক্ষণহীন দ্বিভাষিক কর্মীদের ওপর নির্ভর করা মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তথ্য সঠিক নাও হতে পারে, ব্যক্তিগত বিষয় প্রকাশ হয়ে যেতে পারে, এবং সংবেদনশীল আলোচনা কঠিন বা অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

NAATI-সার্টিফাইড দোভাষীরা স্বাস্থ্যসেবাকে আরও নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করেন। তারা রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে স্বচ্ছ, সঠিক এবং গোপনীয় যোগাযোগে সহায়তা করেন, যাতে সবাই বুঝতে পারেন এবং সঠিকভাবে বোঝা যায়।

প্রচারণা

ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবার জন্য সার্টিফাইড দোভাষী

আমদের সবারই বোঝার অধিকার আছে, এটি হলো NAATI-এর একটি জাতীয় সচেতনতা প্রচারণা যা স্বাস্থ্যসেবাতে NAATI-সার্টিফাইড দোভাষীদের সঙ্গে কাজ করার গুরুত্বকে প্রচার করে। এটি রোগীদেরকে দোভাষীর জন্য অনুরোধ করতে উৎসাহিত করে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সার্টিফাইড দোভাষীর গুরুত্ব বুঝতে সহায়তা করে।

এই প্রচারণায় নিম্নলিখিত ক্ষেত্রে NAATI-সার্টিফাইড দোভাষীদের ভূমিকা তুলে ধরে:

  • ক্লিনিক্যাল নিরাপত্তা এবং সচেতনতার সাথে সম্মতি নিশ্চিতকরণ
  • রোগীর মর্যাদা এবং ব্যক্তিস্বাধীনতা
  • স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ

প্রচারণা

প্রচারমূলক টিভি বিজ্ঞাপন (৬০ সেকেন্ড)

‘আমাদের সকলেরই বোঝা যাওয়ার অধিকার আছে’ SBS In Language-এর সহযোগিতায় টিভি বিজ্ঞাপন।

নিজ ভাষায় সাবটাইটেল সহ টিভি বিজ্ঞাপন

প্রচারণার আরও উপকরণ এখানে দেখুন

কেন একজন NAATI-সার্টিফাইড দোভাষীর সঙ্গে কাজ করবেন?

NAATI সার্টিফিকেশন অস্ট্রেলিয়ায় দোভাষী হিসেবে কাজ করার জন্য কমিউনিটি স্বীকৃত মানদণ্ড। NAATI দ্বারা সার্টিফাইড হওয়ার অর্থ হলো একজন দোভাষী:

  • তাদের দক্ষতা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়েছে
  • ইংরেজি এবং তাঁর অন্য ভাষায় দক্ষতা রয়েছে
  • নৈতিক আচরণবিধি মেনে চলতে বাধ্য।

NAATI-সার্টিফাইড দোভাষী নিয়োগ করা নিরাপদ, নৈতিক এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তা করে, কারণ এতে আপনি তাঁদের পেশাদারভাবে কাজ করার ওপর আস্থা রাখতে পারেন।

একজন NAATI-সার্টিফাইড দোভাষী খুঁজুন

সরকারি বা স্বাস্থ্যসেবা পেতে আপনার যদি দোভাষীর সহায়তা প্রয়োজন হয়, তাহলে আপনি সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে আপনার জন্য একজন দোভাষী ব্যবস্থা করতে অনুরোধ করতে পারেন। আপনি যখন বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট করবেন, তখন বলতে পারেন, “আমার একজন দোভাষী দরকার” এবং তাদেরকে আপনার ভাষা জানাতে পারেন। আপনি যদি এতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাহলে একজন পুরুষ বা নারী দোভাষীর ব্যবস্থার জন্যও অনুরোধ করতে পারেন। অস্ট্রেলিয়ায় সরকারি বা স্বাস্থ্যসেবা গ্রহণের সময় রোগীদেরকে সাধারণত বিনামূল্যে দোভাষী সেবা প্রদান করা হয়। যদি কোনো প্রকল্প বা ব্যবসায়িক বৈঠকে সহায়তার জন্য ব্যক্তিগত দোভাষীর প্রয়োজন হলে, আপনি NAATI-এর অনলাইন ডিরেক্টরি ব্যবহার করে একজন উপযুক্ত দোভাষী খুঁজে নিতে পারেন। এর মাধ্যমে আপনি ভাষা, স্থান এবং সেবার ধরন অনুযায়ী যোগ্য পেশাজীবীদের খুঁজে পেতে পারবেন। এতে NAATI অনুমোদিত ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

ডিরেক্টরি দেখুন

এই পৃষ্ঠাটি কি সহায়ক ছিল?(প্রয়োজনীয়)

আপনার মতামত আমাদের এই পৃষ্ঠাটি উন্নত করতে সাহায্য করে। NAATI আমাদের ওয়েবসাইট উন্নত করার জন্য এই মতামত ব্যবহার করে।

আপনার যদি উত্তরের প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ করতে ফর্মটি ব্যবহার করুন।