Select your language

This website will display in the language you choose.

অনুসন্ধান

কোনো প্রশ্ন বা সাহায্যের অনুরোধ নিয়ে NAATI-এর সাথে যোগাযোগ করতে এই ফর্মটি ব্যবহার করুন।

NAATI অনুবাদক বা দোভাষী পরিষেবা প্রদান করে না। NAATI-সার্টিফাইড অনুবাদক বা দোভাষী খুঁজে পেতে, অনুগ্রহ করে আমাদের অনলাইন ডিরেক্টরি ব্যবহার করুন

NAATI-এর সাথে যোগাযোগ করুন

This field is hidden when viewing the form

FAQs

NAATI, যার পূর্ণরূপ National Accreditation Authority for Translators and Interpreters, অস্ট্রেলিয়ায় অনুবাদক ও দোভাষীদের জন্য জাতীয় পেশাগত মান নির্ধারণ, পরিচালনা এবং বজায় রাখার দায়িত্বে থাকা সংস্থা।

NAATI পেশাজীবীদের সার্টিফাই করে, যাতে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভাষা সেবার নির্ভুলতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার ওপর আস্থা রাখতে পারে।

NAATI কী করে:
NAATI অনুবাদক ও দোভাষীদের দক্ষতা মূল্যায়ন করে এবং তাঁদের সার্টিফিকেশন প্রদান করে। সংস্থাটি অনুবাদ ও দোভাষী সেবার জাতীয় মান নির্ধারণ করে, সার্টিফাইড পেশাজীবীদের একটি পাবলিক অনলাইন ডিরেক্টরি পরিচালনা করে এবং ভাষা সেবা খাতে মান, পেশাদারিত্ব ও নৈতিক চর্চা উন্নয়নে সহায়তা করে।

NAATI যা করে না:
NAATI সরাসরি অনুবাদ বা দোভাষী সেবা প্রদান করে না। এটি অনুবাদক বা দোভাষী নিয়োগ করে না, কাজ বরাদ্দ বা বুকিং পরিচালনা করে না, এবং ভাষা সেবার মূল্য বা ফি নির্ধারণ করে না।

আপনার যদি কোনো নথি অনুবাদ করানোর প্রয়োজন হয় বা দোভাষী বুক করতে চান, তাহলে আপনাকে সরাসরি একজন NAATI-সার্টিফাইড পেশাজীবী বা ভাষা সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

NAATI-এর একটি পাবলিক অনলাইন ডিরেক্টরি রয়েছে, যেখানে NAATI সার্টিফিকেশনধারী অনুবাদক ও দোভাষীদের তালিকা থাকে। কমিউনিটির সদস্যরা সার্টিফাইড অনুশীলনকারী খুঁজে পাওয়ার জন্য এটি একটি প্রধান মাধ্যম।

ডিরেক্টরিতে অনুসন্ধানের ফলাফলে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্নদের নাম প্রথমে দেখানো হয় এবং তারপর নামগুলো এলোমেলো ক্রমে প্রদর্শিত হয়, যাতে কোনো একজন অনুশীলনকারী অন্যজনের চেয়ে বেশি অগ্রাধিকার না পান।

অনুবাদক ও দোভাষীরা ডিরেক্টরিতে প্রদর্শিত হওয়ার জন্য স্বেচ্ছায় সম্মতি দেন। NAATI তালিকাভুক্ত নন এমন পেশাদারদের যোগাযোগের বিবরণ প্রকাশ করে না।

এই টুলটির মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন যে কোনো অনুবাদক বা দোভাষী বর্তমানে NAATI কর্তৃক সনদপ্রাপ্ত কিনা এবং তাদের সার্টিফিকেশনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এটি নিশ্চিত করে যে, আপনি যে পেশাদারকে নিযুক্ত করতে চাইছেন তিনি যোগ্য, সনদপ্রাপ্ত এবং পেশাদার পরিষেবা প্রদানে সক্ষম। অথবা এটি আপনাকে যাচাই করার সুযোগ দেয় যে, আপনার প্রাপ্ত অনুবাদটি কোনো NAATI-সার্টিফিাইড অনুবাদক দ্বারা সম্পন্ন হয়েছে কি না।

Was this page helpful?(Required)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.