FAQs বা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ফিল্টার করুন
FAQs বা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
NAATI-এর একটি পাবলিক অনলাইন ডিরেক্টরি রয়েছে, যেখানে NAATI সার্টিফিকেশনধারী অনুবাদক ও দোভাষীদের তালিকা থাকে। কমিউনিটির সদস্যরা সার্টিফাইড অনুশীলনকারী খুঁজে পাওয়ার জন্য এটি একটি প্রধান মাধ্যম।
ডিরেক্টরিতে অনুসন্ধানের ফলাফলে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্নদের নাম প্রথমে দেখানো হয় এবং তারপর নামগুলো এলোমেলো ক্রমে প্রদর্শিত হয়, যাতে কোনো একজন অনুশীলনকারী অন্যজনের চেয়ে বেশি অগ্রাধিকার না পান।
অনুবাদক ও দোভাষীরা ডিরেক্টরিতে প্রদর্শিত হওয়ার জন্য স্বেচ্ছায় সম্মতি দেন। NAATI তালিকাভুক্ত নন এমন পেশাদারদের যোগাযোগের বিবরণ প্রকাশ করে না।
অনুবাদকরা লিখিত শব্দ নিয়ে কাজ করেন। তাঁরা এক ভাষা থেকে অন্য ভাষায় লিখিত নথি অনুবাদ করেন।
দোভাষীরা কথ্য ভাষা বা সাংকেতিক ভাষা (যেমন Auslan) নিয়ে কাজ করেন। তাঁরা প্রত্যেক বক্তার কথা বা ইশারাকে অপর ব্যক্তির ভাষায় অনুবাদ করে দেন।
বিস্তারিত জানতে আমাদের এই প্রবন্ধটি পড়ুন “অনুবাদক বনাম দোভাষী: কোনটি আমার দরকার?”
NAATI সরাসরি দোভাষী বা অনুবাদ পরিষেবা প্রদান করে না; তবে, NAATI-এর অনলাইন ডিরেক্টরিতে সেইসব সনদপ্রাপ্ত দোভাষী ও অনুবাদকদের যোগাযোগের বিবরণ রয়েছে, যাঁরা নিজেদের তথ্য তালিকাভুক্ত করতে সম্মতি দিয়েছেন। দোভাষী ও অনুবাদকদের ভাষা অনুযায়ী তালিকাভুক্ত করা হয়।
জাতীয়ভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা আবরিজিনাল এন্ড ট্র্রেস স্ট্রেট ইস্ল্যান্ডের ভাষায় ইন্টারপ্রেটার পরিষেবা প্রদান করে থাকে।
নর্দার্ন টেরিটরি:
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া :
সাউথ অস্ট্রেলিয়া :
- Aboriginal Language Interpreting Service, সাউথ অস্ট্রেলিয়া (ALIS)
- Aboriginal Tri State Interpreting Service (ATSIT)
- ABC Multilingua
- Iwiri
কুইন্সল্যান্ড:
কিছু কিছু এলাকায়, NAATI-সার্টিফাইড স্বাধীন দোভাষীরা ABN-এর অধীনে তাদের পরিষেবা প্রদান করেন। আদিবাসী ও টরেস প্রণালী দ্বীপবাসীর ভাষা কেন্দ্রগুলোও প্রায়শই অনুবাদ পরিষেবা দিয়ে থাকে।
অনেক অনুবাদক ও দোভাষী রিমোটভাবে সেবা প্রদান করেন, অর্থাৎ তাঁরা টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে সহায়তা করতে পারেন। তাই আপনি যেকোনো স্থান থেকে উপযুক্ত অনুবাদক বা দোভাষী খুঁজে নিতে পারেন।
কিছু অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি চাইতে পারেন দোভাষী যেন সরাসরি আপনার সঙ্গে উপস্থিত থাকেন। আপনার সরাসরি দোভাষীর প্রয়োজন হবে কি না, তা আপনার পরিস্থিতি, সেবার ধরন এবং আগাম সময়ের ওপর নির্ভর করে। আপনার কাছাকাছি পেশাজীবী খুঁজে পেতে NAATI অনলাইন ডিরেক্টরিতে অবস্থান অনুযায়ী ফিল্টার করতে পারেন।
NAATI, যার পূর্ণরূপ National Accreditation Authority for Translators and Interpreters, অস্ট্রেলিয়ায় অনুবাদক ও দোভাষীদের জন্য জাতীয় পেশাগত মান নির্ধারণ, পরিচালনা এবং বজায় রাখার দায়িত্বে থাকা সংস্থা।
NAATI পেশাজীবীদের সার্টিফাই করে, যাতে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভাষা সেবার নির্ভুলতা, পেশাদারিত্ব এবং নৈতিকতার ওপর আস্থা রাখতে পারে।
NAATI কী করে:
NAATI অনুবাদক ও দোভাষীদের দক্ষতা মূল্যায়ন করে এবং তাঁদের সার্টিফিকেশন প্রদান করে। সংস্থাটি অনুবাদ ও দোভাষী সেবার জাতীয় মান নির্ধারণ করে, সার্টিফাইড পেশাজীবীদের একটি পাবলিক অনলাইন ডিরেক্টরি পরিচালনা করে এবং ভাষা সেবা খাতে মান, পেশাদারিত্ব ও নৈতিক চর্চা উন্নয়নে সহায়তা করে।
NAATI যা করে না:
NAATI সরাসরি অনুবাদ বা দোভাষী সেবা প্রদান করে না। এটি অনুবাদক বা দোভাষী নিয়োগ করে না, কাজ বরাদ্দ বা বুকিং পরিচালনা করে না, এবং ভাষা সেবার মূল্য বা ফি নির্ধারণ করে না।
আপনার যদি কোনো নথি অনুবাদ করানোর প্রয়োজন হয় বা দোভাষী বুক করতে চান, তাহলে আপনাকে সরাসরি একজন NAATI-সার্টিফাইড পেশাজীবী বা ভাষা সেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে।
প্রত্যেক দোভাষী দুইটি ভাষা জানেন, কিন্তু দুইটি ভাষা জানলেই কেউ দোভাষী হয়ে যান না।
- একজন দোভাষী হলেন দ্বিভাষিক, প্রশিক্ষণপ্রাপ্ত পেশাজীবী, যাঁর দ্বিসাংস্কৃতিক দক্ষতা রয়েছে এবং যিনি নৈতিক আচরণবিধির আওতায় কাজ করেন। অস্ট্রেলিয়ায় দোভাষী হিসেবে কাজ করার ক্ষেত্রে কমিউনিটি-স্বীকৃত মান হলো NAATI সার্টিফিকেশন থাকা।
- একজন দ্বিভাষিক ব্যক্তি দুইটি ভাষায় কথা বলতে পারেন, তবে তিনি দোভাষী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত নন এবং কোনো নৈতিক আচরণবিধির আওতায় কাজ করেন না।
আরও পড়ুন আমাদের প্রবন্ধে: দ্বিভাষিক ব্যক্তি বনাম দোভাষী: পার্থক্য কী?
NAATI-এর সারটিফিকেশন সিস্টেম-এ কথ্য ভাষার জন্য তিন ধরনের অনুবাদক ক্রিডেনশিয়াল এবং ছয় ধরনের দোভাষী ক্রিডেনশিয়াল অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি ক্রিডেনশিয়াল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা বুঝতে আমাদের নির্দেশিকাটি পড়ুন: কাজের জন্য সঠিক পেশাজীবী নির্বাচন: NAATI ক্রিডেনশিয়ালের একটি সারসংক্ষেপ
আপনার যদি কোনো Deaf বা শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে আপনার একজন NAATI-সার্টিফাইড Auslan দোভাষী, Deaf দোভাষী অথবা লিখিত ইংরেজি থেকে Auslan অনুবাদকের সেবা নেওয়ার প্রয়োজন হতে পারে। Auslan এবং অন্যান্য সাইন ভাষার জন্য NAATI-এর ক্রিডেনশিয়ালগুলি সম্পর্কে জানতে আমাদের নির্দেশিকাটি এখানে পড়ুন
NAATI-সার্টিফাইড অনুবাদক ও দোভাষীরা একটি নৈতিক আচরণবিধি এবং আচরণবিধির আওতায় কাজ করেন। এর অর্থ হলো, একজন ডাক্তার বা হিসাবরক্ষকের ওপর যেমন আস্থা রাখা হয়, তেমনি আপনি যে কোনো NAATI-সার্টিফাইড অনুবাদক বা দোভাষীর ওপর আস্থা রাখতে পারেন।
আরও পড়ুন আমাদের প্রবন্ধে: নৈতিক আচরণবিধির ব্যাখ্যা