Select your language

This website will display in the language you choose.

নৈতিক আচরণবিধির ব্যাখ্যা

Category ভোক্তা সহায়ক তথ্য Published 30 January 2026

এই পৃষ্ঠায়


অনুবাদক ও দোভাষীর নৈতিকতা

NAATI সার্টিফাইড অনুবাদক ও দোভাষীরা একটি নৈতিক আচরণবিধি এবং পেশাগত আচরণবিধির আওতায় কাজ করেন। এর অর্থ হলো, একজন ডাক্তার বা হিসাবরক্ষকের ওপর যেমন আস্থা রাখা হয়, তেমনি আপনি যে কোনো NAATI-সার্টিফাইড অনুবাদক বা দোভাষীর ওপর আস্থা রাখতে পারেন।

তাদের একটি কর্তব্য রয়েছে:

  • সঠিক হতে
  • নিরপেক্ষ ও পক্ষপাতহীন হতে
  • আপনার তথ্য গোপন রাখতে
  • নিয়মিত পেশাগত উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা বজায় রাখতে
  • তারা কেবল সেই কাজই করেন যা করার জন্য তারা প্রশিক্ষণ বা যোগ্যতার প্রমাণপত্রের মাধ্যমে উপযুক্ত

নৈতিক দ্বিধা হলো পেশাগত পরিস্থিতিতে এমন সমস্যা, যেখানে স্পষ্টভাবে সঠিক বা ভুল সমাধান নির্ধারণ করা কঠিন। দোভাষীদের ক্ষেত্রে, তাঁদের কাজের সময় নিচের ধরনের নৈতিক দ্বিধা দেখা দিতে পারে:

  • একজন ক্লায়েন্ট পুলিশের সামনে গালাগালি করেন। দোভাষীর মনে হতে পারে পুলিশের সামনে গালাগালি করা অনুচিত, অথবা তিনি জানেন যে গালাগালি করলে ক্লায়েন্ট সমস্যায় পড়তে পারেন। তবে, নৈতিক আচরণবিধি দোভাষীকে নির্ভুল ও নিরপেক্ষ থাকার নির্দেশনা দেয়। তাই গালাগালিসহ সবকিছুই পুলিশের কাছে দোভাষী করা হবে এবং পুলিশের বক্তব্যও একইভাবে ক্লায়েন্টের কাছে দোভাষী করা হবে।
  • দোভাষীকে মতামত দিতে বলা, যেমন তিনি মনে করেন কি না কেউ মিথ্যা বলছেন। নৈতিক আচরণবিধি দোভাষীকে নিরপেক্ষ থাকতে এবং তাঁর ভূমিকার সীমা স্পষ্ট করতে নির্দেশনা দেয়। অনুবাদ বা দোভাষী সেবার অংশ হিসেবে তাঁরা কারও পক্ষে কথা বলেন না, দিকনির্দেশনা দেন না বা পরামর্শ প্রদান করেন না।
  • দোভাষীকে জিজ্ঞাসা করা যে তাঁর ক্লায়েন্ট আগের কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্টে একই কথা বলেছিলেন কি না। নৈতিক আচরণবিধি দোভাষীকে তথ্য গোপন রাখতে নির্দেশনা দেয়। এমনকি কোনো ডাক্তার যদি দোভাষীকে জিজ্ঞাসা করেন, রোগী আগের কোনো অ্যাপয়েন্টমেন্টে একই তথ্য বলেছিলেন কি না, তবুও দোভাষী সেসকল তথ্য প্রকাশে অপারগ।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চারটি প্রাসঙ্গিক নৈতিক আচরণবিধি রয়েছে: AUSIT, ASLITA, NZSTI এবং SLIANZ।

NAATI সার্টিফিকেশন পাওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নৈতিক আচরণবিধি সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়া আছে তা প্রদর্শন করতে হয়। NAATI নিশ্চিত করে যে অনুবাদক বা দোভাষী নৈতিক আচরণবিধি এবং এর নীতিগুলো তাঁদের কাজের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য তা বোঝেন, এবং নৈতিক দ্বিধার পরিস্থিতিতে তাঁরা কীভাবে সাড়া দেবেন তা জানেন।

বিভিন্ন নৈতিক আচরণবিধি এবং NAATI-এর Ethical Competency test সম্পর্কে আরও পড়ুন এখানে

নৈতিক আচরণবিধি লঙ্ঘন

কখনও কখনও দেখা যায় যে কোনো অনুবাদক বা দোভাষী নীতিমালা অনুসরণ করেননি, যার ফলে কোনো ক্লায়েন্ট, তাঁদের নিয়োগকর্তা বা সহকর্মী অনুশীলনকারীদেরও বিঘ্ন বা সমস্যার সৃষ্টি হয়। এটি সাধারণত ‘breach’ বা লঙ্ঘন হিসেবে পরিচিত।

NAATI, AUSIT, ASLITA, NZSTI এবং SLIANZ নৈতিক আচরণবিধির সম্ভাব্য লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। NAATI-তে রিপোর্ট করা কোনো লঙ্ঘন কীভাবে তদন্ত করা হবে এবং কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে পরামর্শের জন্য আপনি NAATI-এর Complaints Policy পড়তে পারেন। আপনি সরাসরি সংশ্লিষ্ট অনুবাদক বা দোভাষী, তাঁদের নিয়োগকর্তা, অথবা তাঁরা যদি কোনো পেশাগত সংগঠনের সদস্য হন, তাহলে সেই সংগঠনের কাছেও অভিযোগ করতে পারেন, (যেমন AUSIT, ASLITA, NZSTI বা SLIANZ)।

Was this page helpful?(Required)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.