Select your language

This website will display in the language you choose.

অনুবাদ ও দোভাষী সেবার খরচ সম্পর্কে ধারণা নেওয়া

Category অনুবাদক ও দোভাষীদের সঙ্গে কাজ করা Published 30 January 2026

এই প্রশ্নের একক কোনো উত্তর নেই “এই কাজের খরচ কত হবে?”। প্রতিটি কাজের মূল্য নির্ভর করে সেবার ধরন, পেশাজীবীর অভিজ্ঞতা এবং ক্লায়েন্টের প্রয়োজনের ওপর। পেশাজীবীরা সাধারণত এমন হারে ফি নির্ধারণ করেন, যাতে তাঁরা ন্যায্য আয় করতে পারেন এবং একই সঙ্গে মানসম্মত সেবা প্রদান করতে পারেন।

এই প্রবন্ধে মূল্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে এমন কিছু বিষয় বর্ণনা করা হয়েছে। এসব বিষয় বুঝতে পারলে আপনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে এবং বাস্তবসম্মতভাবে বাজেট পরিকল্পনা করতে পারবেন।

খরচ সম্পর্কে ধারণা নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো একাধিক মূল্যপ্রস্তাব চাওয়া, যাতে আপনি মূল্য এবং কী কী সেবা অন্তর্ভুক্ত রয়েছে তা তুলনা করতে পারেন।

মূল্য নির্ধারণ কীভাবে কাজ করে

অনুবাদক ও দোভাষীরা সাধারণত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন অথবা ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ Language Service Providers (LSPs)-এর অধীনে নিয়োজিত থাকেন। সাধারণত LSP-গুলোর ব্যবসা পরিচালনার অতিরিক্ত খরচ বেশি থাকে, আর ফ্রিল্যান্সাররা তাঁদের নিজস্ব খরচ নিজেরাই পরিচালনা করেন।

মূল্য নির্ধারণে প্রভাব ফেলে এমন বিষয়গুলো হলো:

  • কী ধরনের সেবা প্রয়োজন এবং সেই কাজে কতজন অনুবাদক বা দোভাষী লাগবে
  • বিষয়বস্তুর জটিলতা, যার মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি বা গবেষণার মাত্রা অন্তর্ভুক্ত
  • NAATI সার্টিফিকেশনের স্তর
  • প্রশিক্ষণ ও অভিজ্ঞতা
  • সময়সীমা, নির্ধারিত সময়ের বাইরে কাজ অথবা জরুরি সেবার ফি
  • অনসাইট কাজের জন্য যাতায়াত খরচ।

সেবার ধরন ও মূল্য কাঠামো

বিভিন্ন ধরনের সেবার জন্য ভিন্ন ভিন্ন মূল্য কাঠামো থাকতে পারে।

  • অনুবাদ সেবার জন্য সাধারণত প্রতি নথি, প্রতি পৃষ্ঠা বা প্রতি শব্দ অনুযায়ী ফি নেওয়া হয়। তবে অ্যাসাইনমেন্টের ধরন অনুযায়ী ঘণ্টাভিত্তিক ফিও নেওয়া হতে পারে।
  • দোভাষী সেবার জন্য ঘণ্টা, অর্ধদিবস বা পূর্ণদিবস হিসেবে ফি নেওয়া হতে পারে। দোভাষীর ফি নির্ধারণে প্রস্তুতির সময় এবং যাতায়াতের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

অনুবাদ সেবার মূল্য নির্ধারণ

  • সাধারণ নথির অনুবাদ (যেমন জন্ম সনদ বা ড্রাইভিং লাইসেন্স): সাধারণত প্রতি পৃষ্ঠা বা প্রতি নথি অনুযায়ী ফি নেওয়া হয়। কখনও পুরো নথি অনুবাদ করা হয়, আবার কখনও শুধু গুরুত্বপূর্ণ অংশের অনুবাদ করা হয়।
  • সাধারণ অনুবাদ: সাধারণত প্রতি শব্দ অনুযায়ী ফি নেওয়া হয়, তবে ছোট কাজের ক্ষেত্রে একটি ন্যূনতম ফি প্রযোজ্য হতে পারে।
  • বিশেষায়িত কাজ (যেমন আইনি, চিকিৎসা বা সাহিত্যিক অনুবাদ): প্রয়োজনীয় বিশেষজ্ঞ জ্ঞানের কারণে এর ফি সাধারণত বেশি হয়।কখনও অতিরিক্ত মান যাচাইয়ের খরচও যোগ হতে পারে।
  • মেশিন অনুবাদ সম্পাদনা: মেশিন দ্বারা তৈরি অনুবাদের নির্ভুলতা যাচাই ও সম্পাদনা করা। মেশিন অনুবাদের মান অনুযায়ী অনুবাদকরা প্রতি শব্দ বা ঘণ্টাভিত্তিক ফি নিতে পারেন।

দোভাষী সেবার মূল্য নির্ধারণ

  • দোভাষী সেবা: সাধারণত ঘণ্টা, অর্ধদিবস বা দৈনিক ভিত্তিতে ফি নেওয়া হয়। সেবার ধরন অনুযায়ী ফি পরিবর্তিত হতে পারে, যেমন ধারাবাহিক/ অবিচ্ছিন্ন অথবা যুগপৎ/একযোগে দোভাষী সেবা, সরাসরি উপস্থিত বা রিমোট দোভাষী সেবা।
  • কনফারেন্স বা Auslan দোভাষী সেবা: দীর্ঘ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে বিশেষ করে প্রায়ই দুইজন দোভাষীর প্রয়োজন হয়।
  • কনফারেন্স দোভাষী সেবা: বিশেষ সরঞ্জামের প্রয়োজন হতে পারে।
  • ন্যূনতম বুকিং ও বাতিলকরণ: স্বল্প সময়ের কাজ হলেও দোভাষীদের সাধারণত একটি ন্যূনতম চার্জ থাকে, যেমন ২-৩ ঘণ্টা। স্বল্প নোটিশে বুকিং বাতিল করা হলে তাঁরা বাতিলকরণ ফি নিতে পারেন।

মূল্যপ্রস্তাব চাওয়ার সময় কী কী জিজ্ঞাসা করবেন

অপ্রত্যাশিত খরচ এড়াতে, সবসময় নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করুন:

  • মোট কত খরচ হবে (GST থাকলে সেটিসহ)
  • মোট কত খরচ হবে, GST থাকলে সেটিসহ
  • কাজ সম্পন্ন হতে প্রত্যাশিত সময়
  • অনুবাদের খরচের মধ্যে মান যাচাই অন্তর্ভুক্ত আছে কি না
  • খরচ কমানোর কোনো বিকল্প আছে কি না, (যেমন জরুরি ফি এড়াতে সময়সীমা পরিবর্তন করা)

আপনার অনুরোধ যত স্পষ্ট ও বিস্তারিত হবে, মূল্যপ্রস্তাব তত বেশি নির্ভুল হবে।

Was this page helpful?(Required)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.