আপনার ভাষা নির্বাচন করুন

এই ওয়েবসাইটটি আপনার নির্বাচিত ভাষায় প্রদর্শিত হবে।

Auslan এবং অন্যান্য সাইন ভাষার জন্য NAATI-এর ক্রিডেনশিয়াল

বিভাগ ভোক্তা সহায়ক তথ্য প্রকাশিত 30 January 2026

আপনার যদি কোনো Deaf বা শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে আপনার একজন NAATI-সার্টিফাইড Auslan দোভাষী, Deaf দোভাষী অথবা লিখিত ইংরেজি থেকে Auslan অনুবাদকের সেবা নেওয়ার প্রয়োজন হতে পারে।

কতজন দোভাষী বুক করতে হবে

আপনার ইভেন্ট, মিটিং বা অ্যাপয়েন্টমেন্টের সময়কাল ও জটিলতার ওপর নির্ভর করবে কতজন দোভাষী বুক করতে হবে।

এক ঘণ্টার এক-একজনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, যেমন ডাক্তার দেখানো বা অভিভাবক-শিক্ষক সাক্ষাৎকার, সাধারণত একজন দোভাষী যথেষ্ট। তবে দুইজনের বেশি অংশগ্রহণকারী থাকলে, যেমন কর্মস্থলের মিটিং, ওয়েবিনার বা সম্মেলনের উপস্থাপনা, দুইজন দোভাষী বুক করার প্রয়োজন হতে পারে। দুইজন দোভাষী বুক করলে যোগাযোগের প্রবাহ বজায় রাখতে সহায়তা করে এবং দোভাষীরা পালাক্রমে অনুবাদ করতে ও প্রয়োজনীয় বিরতি নিতে পারেন।

সঠিক সার্টিফিকেশন নির্বাচন করা

Deaf বা শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে সহায়তাকারী দোভাষী ও অনুবাদকদের জন্য NAATI বিভিন্ন ধরনের সার্টিফিকেশন প্রদান করে। আপনার পরিস্থিতি এবং যোগাযোগের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ধরনের সার্টিফিকেশনধারী দোভাষী বা অনুবাদক নিয়োগ করা গুরুত্বপূর্ণ।

NAATI সার্টিফিকেশন পরীক্ষায় অংশ নেওয়ার আগে অনুবাদক ও দোভাষীদের বিভিন্ন পূর্বশর্ত পূরণ করতে হয়। প্রতিটি ক্রিডেনশিয়ালের নিজস্ব পূর্বশর্ত রয়েছে, যেমন ভিন্ন স্তরের প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে। তবে সব ক্রিডেনশিয়ালের ক্ষেত্রেই নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে:

  • অনুবাদ বা দোভাষী বিষয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ
  • ভাষার দক্ষতা
  • নৈতিক দক্ষতা: সংশ্লিষ্ট নৈতিক আচরণবিধি সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়া, যা সব সার্টিফাইড অনুবাদক ও দোভাষীর জন্য বাধ্যতামূলক।
  • আন্তঃসাংস্কৃতিক দক্ষতা: অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা।

যেসব সাইন ভাষার চাহিদা কম এবং যেখানে NAATI পরীক্ষা নেই, সেখানে Recognised Practising Interpreters কাজ করেন। যেমন New Zealand Sign Language বা American Sign Language ও Auslan-এর মধ্যে Deaf interpreting। তাঁদের দক্ষতা NAATI দ্বারা পরীক্ষা করা হয়নি, তবে তাঁরা ন্যূনতম প্রশিক্ষণের শর্ত পূরণ করেছেন এবং তাঁদের সাম্প্রতিক ও নিয়মিত দোভাষী কাজের অভিজ্ঞতা রয়েছে।

সার্টিফাইড প্রভিশনাল দোভাষীদের সাধারণ, কম জটিল কথোপকথনের জন্য দোভাষী দক্ষতা পরীক্ষা করা হয়েছে, যা সাধারণত দুইজন ব্যক্তির মধ্যে হয়ে থাকে। উদাহরণস্বরূপ, তাঁরা GP অ্যাপয়েন্টমেন্ট, ড্রাইভিং টেস্ট, অভিভাবক-শিক্ষক সাক্ষাৎকার, কমিউনিটি অনুষ্ঠান এবং সামাজিক সেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্টে দোভাষী করতে পারেন। ‘Provisional’ শব্দটি ব্যবহার করা হয়, কারণ NAATI এই স্তরে Certified Interpreter পর্যায়ে পরীক্ষা করা বিস্তৃত দোভাষী দক্ষতাগুলো মূল্যায়ন করেনি।

NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • লাইভ রোল-প্লেয়ারদের সহায়তায় ইংরেজি ও Auslan-এর মধ্যে সরাসরি মুখোমুখি বা ভিডিও কথোপকথনের দোভাষী করা।
  • Auslan একক বক্তৃতার অনুবাদ (যুগপৎ/একযোগে অনুবাদ)।

সার্টিফাইড দোভাষীরা স্বাস্থ্যসেবা ও আইনি পরিবেশসহ অধিকাংশ পরিস্থিতিতে জটিল দোভাষী সেবা প্রদান করতে পারেন। উদাহরণস্বরূপ, তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসা অ্যাপয়েন্টমেন্ট, বিশ্ববিদ্যালয়ের লেকচার, ব্যবসায়িক মিটিং এবং আইনি অ্যাপয়েন্টমেন্টে অনুবাদ করতে পারেন।

NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • দুই ব্যক্তির মধ্যে কথোপকথন অনুবাদ করা
  • লিখিত ইংরেজি থেকে Auslan(অসলানে) নথিপত্রের সাইট ট্রান্সলেশন (দৃশ্যমান নথি হতে সারাসরি মৌখিক অনুবাদ)।
  • একক সংলাপের অনুবাদ (যুগপৎ/একযোগে অনুবাদ)

সার্টিফাইড স্পেশালিস্ট স্বাস্থ্য দোভাষীরা অভিজ্ঞ ও দক্ষ দোভাষী, যাঁরা স্বাস্থ্যসেবা পরিবেশে দোভাষী করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাঁরা সাধারণ চিকিৎসা জ্ঞান এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দোভাষীদের ভূমিকা সম্পর্কে একটি মেডিকেল নলেজ টেস্টে উত্তীর্ণ হয়েছেন। তাঁরা একটি দোভাষী পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন, যেখানে বিশেষজ্ঞ-থেকে-বিশেষজ্ঞ যোগাযোগ অনুবাদ করার সক্ষমতা মূল্যায়ন করা হয়, যেমন কোনো ডাক্তার রোগী সম্পর্কে অন্য স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বললে, এবং মানসিক স্বাস্থ্যসেবা পরিবেশে দোভাষী করার সক্ষমতাও মূল্যায়ন করা হয়।

এই স্তরে উন্নীত হওয়ার আগে তাঁরা সারটিফাইড দোভাষী হিসেবে কাজ করেছেন এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • স্বাস্থ্য জ্ঞান পরীক্ষা
  • মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে একজন বক্তার বক্তব্য ( যুগপৎ/একযোগে অনুবাদ)
  • একক সংলাপের ব্যাখ্যা (যুগপৎ/একযোগে অনুবাদ)

সার্টিফাইড স্পেশালিস্ট আইন দোভাষীরা অভিজ্ঞ ও দক্ষ দোভাষী, যাঁরা আইনি পরিবেশে দোভাষী করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। তাঁরা সাধারণ আইনি জ্ঞান এবং আইনি পরিবেশে দোভাষীদের ভূমিকা সম্পর্কে একটি আইনি জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁরা একটি দোভাষী পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন, যেখানে বিশেষজ্ঞ-থেকে-বিশেষজ্ঞ যোগাযোগ অনুবাদ করার সক্ষমতা মূল্যায়ন করা হয়, যেমন বিচারক ও আইনজীবীদের মধ্যে কথোপকথন, এবং আদালতে জেরা বা cross-examination দোভাষী করার দক্ষতাও মূল্যায়ন করা হয়।

এই স্তরে উন্নীত হওয়ার আগে তাঁরা সারটিফাইড দোভাষী হিসেবে কাজ করেছেন এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • আইনি জ্ঞান পরীক্ষা
  • Dialogic extracts task (সিমুলেটেড cross-examination বা জেরা পরিস্থিতির অংশবিশেষ যুগপৎ/একযোগে দোভাষী পদ্ধতিতে অনুবাদ করা হয়)
  • একক সংলাপের অনুবাদ (যুগপৎ/একযোগে অনুবাদ)
  • একক সংলাপের ব্যাখ্যা (যুগপৎ/একযোগে অনুবাদ)

Certified Conference Interpreter-রা উচ্চপর্যায়ের কনফারেন্সে কাজ করেন। যেমন, তাঁরা কোনো Deaf academic-এর কনফারেন্স পেপার ইংরেজিতে দোভাষী করতে পারেন, অথবা কোনো ইংরেজিভাষী গবেষকের কনফারেন্স পেপার Auslan-এ দোভাষী করতে পারেন। তাঁদের ক্রিডেনশিয়াল একটি নির্দিষ্ট ভাষা দিকনির্দেশকে অন্তর্ভুক্ত করে, যেমন Auslan থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে Auslan। তবে কিছু দোভাষীর একাধিক ভাষা-সমন্বয়ের ক্রিডেনশিয়াল থাকতে পারে।

NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • দেখা ও অদেখা বক্তৃতার একক বক্তব্য দোভাষী করা (যুগপৎ/একযোগে দোভাষী) সেবা

Recognised Practising Deafblind Interpreter-রা Deafblind ব্যক্তিদের যোগাযোগে সহায়তা করেন। তাঁরা কথ্য বা সাইন ভাষার তথ্যের পাশাপাশি পরিবেশের বর্ণনা, মুখভঙ্গি বা প্রতিক্রিয়ার মতো দৃশ্যগত তথ্যও তুলে ধরেন। Deafblind দোভাষীরা যোগাযোগের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন। এর মধ্যে আছে স্পর্শভিত্তিক সাইন ভাষা, কাছ থেকে সাইন করা, নির্দিষ্ট দৃশ্যসীমার মধ্যে সাইন করা, আঙুল দিয়ে বানান করা এবং স্পর্শের মাধ্যমে সামাজিক পরিবেশগত তথ্য জানানো।

Recognised Practising Deafblind দোভাষীদের Deafblind interpreting দক্ষতা NAATI সরাসরি পরীক্ষা করেনি। তবে তাঁরা ন্যূনতম প্রশিক্ষণের শর্ত পূরণ করেছেন, সাম্প্রতিক ও নিয়মিত দোভাষী কাজের অভিজ্ঞতা রয়েছে, এবং Auslan বা Deaf interpreting-এ NAATI সার্টিফিকেশন ধারণ করেন।

সার্টিফাইড প্রভিশনাল Deaf দোভাষীরা এমন Deaf দোভাষী, যাঁদের উন্নত দৃশ্য-ভঙ্গিমাভিত্তিক যোগাযোগ দক্ষতা রয়েছে। যেসব Deaf ব্যক্তি Auslan-এ সাবলীল নন, তাঁদের যোগাযোগে প্রবেশাধিকার নিশ্চিত করতে Deaf দোভাষীরা শ্রবণক্ষম Auslan দোভাষীদের সঙ্গে একসঙ্গে কাজ করেন।

একজন শ্রবণক্ষম ব্যক্তির নিম্নলিখিত ক্ষেত্রে একজন Deaf দোভাষীর প্রয়োজন হতে পারে:

  • সংবেদনশীল বা জ্ঞানীয় অক্ষমতা আছে
  • সম্প্রতি অস্ট্রেলিয়ায় অভিবাসন করেছেন এবং অসলান (Auslan) ছাড়া অন্য কোনো ভাষায় সাংকেতিক ভাষায় কথা বলেন
  • প্রচলিত অসলান (Auslan) ভাষায় দক্ষতা সীমিত।
NAATI দ্বারা মূল্যায়ন করা কাজগুলি
  • সংলাপের অনুবাদ (ধারাবাহিক/অবিচ্ছন্নতা এবং যুগপৎ/একযোগে অনুবাদ)
  • লিখিত ইংরেজি থেকে অসলান (Auslan)-এ এবং লিখিত ইংরেজি থেকে অপ্রচলিত সাংকেতিক ভাষায় সাইট ট্রান্সলেশন (দৃশ্যমান নথি হতে সারাসরি মৌখিক অনুবাদ)

স্বীকৃত অনুশীলনরত অনুবাদকগণ (লিখিত ইংরেজি থেকে অসলান/Auslan) ইংরেজি মূল নথি বা ভিডিও অসলানে অনুবাদ করেন। NAATI দ্বারা তাদের দক্ষতার পরীক্ষা করা হয়নি, কিন্তু তারা ন্যূনতম প্রশিক্ষণের শর্ত পূরণ করেছেন এবং তাদের সাম্প্রতিক ও নিয়মিত দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

NAATI ওয়েবসাইটে সার্টিফিকেশন সিস্টেম সম্পর্কে আরও জানুন

এই পৃষ্ঠাটি কি সহায়ক ছিল?(প্রয়োজনীয়)

আপনার মতামত আমাদের এই পৃষ্ঠাটি উন্নত করতে সাহায্য করে। NAATI আমাদের ওয়েবসাইট উন্নত করার জন্য এই মতামত ব্যবহার করে।

আপনার যদি উত্তরের প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ করতে ফর্মটি ব্যবহার করুন।