Select your language

This website will display in the language you choose.

একজন স্বতন্ত্র ভাষা অনুশীলনকারী অথবা ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেছে নেওয়া

Category অনুবাদক ও দোভাষীদের সঙ্গে কাজ করা Published 15 January 2026


আপনার অনুবাদ বা দোভাষী সেবার প্রয়োজন হলে, আপনি একজন স্বতন্ত্র অনুবাদক বা দোভাষী এবং একটি ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ Language Service Provider (LSP)-এর মধ্যে থেকে নির্বাচন করতে পারেন।

১. আপনার প্রয়োজনীয়তাগুলো নির্ধারণ করুন

  • আপনার কোন ধরনের পরিষেবা প্রয়োজন তা চিহ্নিত করুন—অনুবাদ, দোভাষী পরিষেবা, নাকি উভয়ই
  • প্রয়োজনীয় ভাষা ও উপভাষা নির্দিষ্ট করে উল্লেখ করুন
  • কাজের বিষয় অনুযায়ী বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন কাউকে দরকার কি না, তা ভেবে দেখুন
  • প্রকল্পটি এককালীন নাকি চলমান, এবং কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না তা নির্ধারণ করুন
স্বতন্ত্র অনুবাদক ও দোভাষীLSP-গুলো
স্বতন্ত্র অনুবাদক ও দোভাষীরা সরাসরি যোগাযোগ এবং ব্যক্তিগত চাহিদাভিত্তিক সেবা প্রদান করেন। তাঁরা প্রায়ই তুলনামূলকভাবে সাশ্রয়ী ও নমনীয় হন, বিশেষ করে কম প্রচলিত ভাষা বা ছোট প্রকল্পের ক্ষেত্রে। LSP-গুলো একাধিক ভাষা সংশ্লিষ্ট বড় প্রকল্প পরিচালনা করতে পারে, যেমন সম্মেলন, ইভেন্ট বা বড় পরিমাণের অনুবাদ কাজ। তাদের কাছে বেশি সংখ্যক অনুবাদ বা দোভাষী প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের সুযোগ থাকতে পারে।

২. ক্রিডেনশিয়াল এবং গুণমান যাচাই করুন

এই ওয়েবসাইটের ‘Check a NAATI Certification’ টুলটি ব্যবহার করে অনুবাদক বা দোভাষী NAATI-সার্টিফাইড কি না তা যাচাই করুন। তাঁরা AUSIT, ASLITA বা NZSTI-এর মতো কোনো পেশাগত সংগঠনের সদস্য কি না, সেটিও জিজ্ঞাসা করতে পারেন। সবসময় তাঁদের রেফারেন্স যাচাই করুন।

LSP-এর ক্ষেত্রে নিশ্চিত করুন যে তারা NAATI-সার্টিফাইড পেশাজীবীদের সঙ্গে কাজ করে। আপনার কোনো সন্দেহ থাকলে, সংশ্লিষ্ট পেশাজীবীর CPN চাইতে পারেন, যাতে NAATI ওয়েবসাইটে তাঁর সার্টিফিকেশন যাচাই করা যায়। অনলাইন রিভিউ এবং রেফারেন্স যাচাই করুন। তাঁদের মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয় ও পরিভাষা সম্পর্কে তাঁদের পরিচিতি নিশ্চিত করুন।

৩. খরচ ও মূল্যের তুলনা করুন

মূল্য তুলনা করার জন্য একাধিক কোট বা মূল্যপ্রস্তাব সংগ্রহ করুন। স্বতন্ত্র অনুশীলনকারীদের ক্ষেত্রে এটি নিশ্চিত করুন যে অতিরিক্ত কোনো গোপন ফি নেই, যেমন জরুরি কাজের অতিরিক্ত চার্জ। LSP-এর ক্ষেত্রে প্রকল্প ব্যবস্থাপনা, মান নিশ্চিতকরণ এবং প্রযুক্তিগত সহায়তার মূল্য বিবেচনা করুন।

সরকারি বা আনুষ্ঠানিক নথির সার্টিফাইড অনুবাদ প্রয়োজন?

আপনার যদি অস্ট্রেলিয়ায় ব্যবহারের জন্য জন্ম সনদ বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের মতো কোনো আনুষ্ঠানিক নথি অনুবাদ করানোর প্রয়োজন হয়, তাহলে সাধারণত সেই অনুবাদ একজন NAATI-সার্টিফাইড অনুবাদক দ্বারা সম্পন্ন হতে হবে। আপনি যদি কোনো LSP-হতে সেবা নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে স্পষ্টভাবে উল্লেখ করুন যে অনুবাদটি অবশ্যই একজন NAATI-সার্টিফাইড অনুবাদক দ্বারা সম্পন্ন করতে হবে।

আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অনুশীলনকারী খুঁজে পেতে NAATI অনলাইন ডিরেক্টরি ব্যবহার করুন।

Was this page helpful?(Required)

Your feedback helps us improve this page. NAATI uses this feedback to improve our website.

If you need a reply, please use our Contact us form.