আপনার ভাষা নির্বাচন করুন

এই ওয়েবসাইটটি আপনার নির্বাচিত ভাষায় প্রদর্শিত হবে।

সার্টিফাইড দোভাষী বা অনুবাদক উপলব্ধ না থাকলে কী করবেন

বিভাগ অনুবাদক ও দোভাষীদের সঙ্গে কাজ করা প্রকাশিত 15 January 2026


অস্ট্রেলিয়াতে কিছু কিছু ভাষায় NAATI-সার্টিফাইড দোভাষী বা অনুবাদকের সংখ্যা অনেক কম, অথবা একেবারেই নেই এরকমটি হতে পারে। এরকম পরিস্থিতিতে আপনার ভাষা সেবার প্রয়োজন হলে, এই প্রবন্ধে কিছু বিকল্প ব্যাখ্যা করা হয়েছে।

ভাষা পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন

ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এমন অনুবাদক বা দোভাষী খুঁজে পেতে সক্ষম হতে পারে, যাঁদের কাজের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ রয়েছে, যদিও তাঁদের NAATI সার্টিফিকেশন নাও থাকতে পারে। তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করুন এবং রেফারেন্স চেয়ে নিন।

দোভাষী সেবার ক্ষেত্রে একটি দলগত পদ্ধতি ব্যবহার করুন

কিছু পরিস্থিতিতে, আপনি এমন একজন দ্বিভাষিক ব্যক্তির সহায়তা নিতে পারেন, যিনি প্রয়োজনীয় ভাষাটি জানেন, এবং তাঁকে সংশ্লিষ্ট ভাষায় কথা বলা একজন NAATI-সার্টিফাইড দোভাষীর সঙ্গে দলগতভাবে কাজ করতে বলতে পারেন। এই দলভিত্তিক পদ্ধতি মান নিশ্চিতকরণে সহায়তা করে, কারণ সার্টিফাইড দোভাষী দ্বিভাষিক ব্যক্তিকে কীভাবে নির্ভুলভাবে দোভাষী করতে হয় সে বিষয়ে পরামর্শ দিতে পারেন। তবে এই পদ্ধতি তুলনামূলকভাবে ধীর হতে পারে এবং স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিতে পারে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করুন

যোগাযোগ করার চেষ্টা করুন:

  • দূতাবাস, হাই কমিশন বা কনস্যুলেট অফিস
  • বিদেশী অনুবাদক এবং দোভাষী স্বীকৃতি সংস্থা
  • বিদেশী অনুবাদক এবং দোভাষী পেশাদার সমিতি
    • ALLC (দ্য ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অফ কনফারেন্স ইন্টারপ্রেটারস)
    • ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটারস (সকল সদস্য দেশ এবং তাদের পেশাগত সমিতিগুলো দেখতে সদস্য তালিকা দেখুন)
    • ATA (দ্য আমেরিকান ট্রান্সলেটারস এ্যাসোসিয়েশন)
    • NZSTI (দ্য নিউজিল্যান্ড সোসাইটি অফ ট্রান্সলেটরস অ্যান্ড ইন্টারপ্রেটারস)
  • বিদেশী ভাষা পরিষেবা প্রদানকারী

NAATI-সার্টিফাইড অনুবাদকের দ্বারা অনুবাদ প্রয়োজন?

যদি কোনো সরকারি সংস্থা বা বিশ্ববিদ্যালয় NAATI-সার্টিফাইড অনুবাদ চায় এবং আপনার ভাষায় কোনো সার্টিফাইড অনুবাদক না থাকে, তাহলে NAATI-এর সঙ্গে যোগাযোগ করুন। আপনার ভাষায় কোনো সার্টিফাইড অনুবাদক নেই, তা নিশ্চিত করে আমরা আপনাকে একটি চিঠি দিতে পারি।

গুরুত্বপূর্ণ সতর্কতা: পরিবার বা বন্ধুদের দোভাষী হিসেবে ব্যবহার করবেন না

NAATI পরিবার সদস্য, সঙ্গী, বন্ধু বা শিশুদের দোভাষী হিসেবে ব্যবহার না করার জন্য জোরালোভাবে পরামর্শ দেয়, বিশেষ করে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, যেমন:

  • ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
  • আইনি বিষয়
  • সরকারি পরিষেবা

এখানে দ্বিভাষিক ব্যক্তি এবং দোভাষীর মধ্যে পার্থক্য সম্পর্কে আমাদের পরামর্শ দেখুন

সাহায্য প্রয়োজন?

আপনি কী করবেন তা নিশ্চিত না হলে, আপনার পরিস্থিতির জন্য সবচেয়ে উপযুক্ত বিকল্প সম্পর্কে পরামর্শ পেতে NAATI বা একটি ভাষা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।

এই পৃষ্ঠাটি কি সহায়ক ছিল?(প্রয়োজনীয়)

আপনার মতামত আমাদের এই পৃষ্ঠাটি উন্নত করতে সাহায্য করে। NAATI আমাদের ওয়েবসাইট উন্নত করার জন্য এই মতামত ব্যবহার করে।

আপনার যদি উত্তরের প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ করতে ফর্মটি ব্যবহার করুন।