আপনার ভাষা নির্বাচন করুন

এই ওয়েবসাইটটি আপনার নির্বাচিত ভাষায় প্রদর্শিত হবে।

স্বাস্থ্যবিষয়ক পোস্টারের উপকরণ

বিভাগ প্রচারণা প্রকাশিত 12 মে 2026

‘‘আমাদের সবারই কথা বোঝার অধিকার রয়েছে’ একটি জাতীয় সচেতনতামূলক প্রচারণা এর উদ্দেশ্য হলো, বিশেষ করে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, NAATI-স্বীকৃত দোভাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এই প্রচারণার মাধ্যমে রোগীদের বন্ধু বা পরিবারের সদস্যদের ওপর নির্ভর না করে একজন পেশাদার দোভাষীর সহায়তা চাইতে উৎসাহিত করা হয়। একই সঙ্গে, রোগীদের যথাযথ সেবা দেওয়ার দায়িত্বের অংশ হিসেবে স্বীকৃত দোভাষীদের সেবা গ্রহণের গুরুত্ব বুঝতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হয়।

এই প্রচারণা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে পড়ুন।

এই পোস্টারটি কীভাবে ব্যবহার করবেন


যেসব জিপি ক্লিনিক বা হাসপাতাল বিনামূল্যে দোভাষী পরিষেবা প্রদান করে, তাদের রোগী অপেক্ষাকক্ষে এই পোস্টারটি প্রদর্শন করা যেতে পারে, যাতে রোগীরা দোভাষীর জন্য অনুরোধ করতে উৎসাহিত হন। NAATI, LanguageLoop এবং AUSIT এর যৌথ উদ্যোগে তৈরি এই পোস্টারটি প্রত্যয়িত দোভাষীদের জন্য বাধ্যতামূলক নৈতিক নীতিমালা ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি, এটি রোগীদের আশ্বস্ত করে যে দোভাষী সেবা গোপনীয়তা বজায় রেখে পেশাদারভাবে প্রদান করা হয়।

রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে স্পষ্ট ও কার্যকর যোগাযোগ রোগীর নিরাপত্তা, সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি বিনামূল্যে’ লেখাটি ছাড়াও এই পোস্টারটির একটি সংস্করণ নিচে উল্লেখিত ভাষাগুলোতে পাওয়া যায়। এর একটি কপি পেতে communications@naati.com.au ঠিকানায় যোগাযোগ করুন।

এই পৃষ্ঠাটি কি সহায়ক ছিল?(প্রয়োজনীয়)

আপনার মতামত আমাদের এই পৃষ্ঠাটি উন্নত করতে সাহায্য করে। NAATI আমাদের ওয়েবসাইট উন্নত করার জন্য এই মতামত ব্যবহার করে।

আপনার যদি উত্তরের প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ করতে ফর্মটি ব্যবহার করুন।