ক্লিনিকাল অনুশীলনের জন্য ডিজিটাল সচেতনতা কিট
‘‘আমাদের সবারই কথা বোঝার অধিকার রয়েছে’ একটি জাতীয় সচেতনতামূলক প্রচারণা এর উদ্দেশ্য হলো, বিশেষ করে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, NAATI-স্বীকৃত দোভাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এই প্রচারণার মাধ্যমে রোগীদের বন্ধু বা পরিবারের সদস্যদের ওপর নির্ভর না করে একজন পেশাদার দোভাষীর সহায়তা চাইতে উৎসাহিত করা হয়। একই সঙ্গে, রোগীদের যথাযথ সেবা দেওয়ার দায়িত্বের অংশ হিসেবে স্বীকৃত দোভাষীদের সেবা গ্রহণের গুরুত্ব বুঝতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা হয়।
এই প্রচারণা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে পড়ুন ।

প্রচারমূলক টিভি বিজ্ঞাপন (৬০ সেকেন্ড)
SBS In Language-এর সহযোগিতায় নির্মিত ‘আমাদের সবারই কথা বোঝা হওয়ার অধিকার রয়েছে’ শীর্ষক টেলিভিশন বিজ্ঞাপন।
৬০ সেকেন্ডের এই টেলিভিশন বিজ্ঞাপনটি ডাউনলোড করে রোগীদের অপেক্ষার কক্ষে দেখানো যাবে। বিজ্ঞাপনটি ইংরেজি ভাষায় ক্লোজড ক্যাপশনসহ পাওয়া যায়। এ ছাড়াও এটি ১৪টি ভাষায় সাবটাইটেলসহ পাওয়া যায়। ভাষাগুলো হলো: আরবি, সরলীকৃত চীনা, ঐতিহ্যবাহী চীনা, ফরাসি, গ্রিক, হিন্দি, ইতালীয়, খেমার, ম্যাসিডোনীয়, রুশ, সার্বীয়, স্প্যানিশ, থাই এবং তুর্কি।
টিভিসি ফোল্ডার দেখুন (mp4)
পেশাদার দোভাষী সেবা, NAATI সনদ/সার্টিফিকেশন এবং সাধারণ চিকিৎসাকেন্দ্রে নিরাপদ চিকিৎসাসেবা
NAATI এবং রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স (RACGP)-এর যৌথ উদ্যোগে তৈরি এই ব্যবহারিক নির্দেশনামূলক উপকরণটি সাধারণ চিকিৎসক (GP), চিকিৎসাকেন্দ্রের ব্যবস্থাপক, অভ্যর্থনা কর্মী এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্যসেবা পেশাজীবীদের সহায়তা করে। বিশেষ করে যেসব রোগী ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন অথবা যাঁরা বধির কিংবা কানে কম শোনেন, তাঁদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে এটি সহায়ক।
এতে কখন এবং কীভাবে দোভাষীর সেবা নিতে হয়, রোগীর চিকিৎসা পরামর্শের সময় দোভাষীদের সঙ্গে কার্যকরভাবে কাজ করার পদ্ধতি, অনানুষ্ঠানিক দোভাষী সেবা ব্যবহারের ঝুঁকি, দ্বিভাষিক কর্মী ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় যোগাযোগ, NAATI সনদ/সার্টিফিকেশন ও সেবার মান নিশ্চিতকরণ এবং দোভাষীর সহায়তায় দেওয়া চিকিৎসা পরামর্শের বিল তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
রিসোর্সটি ডাউনলোড করুন (পিডিএফ ৩.৮ এমবি) রিসোর্সটি ডাউনলোড করুন (ডকুমেন্ট ২.৮ এমবি)

দোভাষী কার্ড
ভাষাগত সহায়তার প্রয়োজন হলে মানুষ যাতে সহজেই দোভাষীর সেবা চাইতে পারেন, সে জন্য NAATI একটি সহজ কার্ড তৈরি করেছে। দোভাষীর প্রয়োজন রয়েছে, তা সেবা প্রদানকারীকে জানানোর জন্য এই কার্ডটি দেখানো যেতে পারে।
একজন পেশাদার দোভাষীর সেবা গ্রহণ করলে গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্ট ও সঠিকভাবে আদান-প্রদান করা নিশ্চিত করতে সহায়তা হয়। NAATI-স্বীকৃত দোভাষীরা যোগ্যতাসম্পন্ন পেশাজীবী, যাঁরা জাতীয় মানদণ্ড মেনে কাজ করেন এবং সঠিকতা, গোপনীয়তা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিসোর্সটি ডাউনলোড করুন (পিডিএফ ৩.৬ এমবি)
অপেক্ষা কক্ষের পোস্টার
যেসব জিপি ক্লিনিক বা হাসপাতাল বিনামূল্যে দোভাষী পরিষেবা প্রদান করে, তাদের রোগী অপেক্ষাকক্ষে এই পোস্টারটি প্রদর্শন করা যেতে পারে, যাতে রোগীরা দোভাষীর জন্য অনুরোধ করতে উৎসাহিত হন। NAATI, LanguageLoop এবং AUSIT এর যৌথ উদ্যোগে তৈরি এই পোস্টারটি প্রত্যয়িত দোভাষীদের জন্য বাধ্যতামূলক নৈতিক নীতিমালা ও আচরণবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি, এটি রোগীদের আশ্বস্ত করে যে দোভাষী সেবা গোপনীয়তা বজায় রেখে পেশাদারভাবে প্রদান করা হয়।
রোগী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে স্পষ্ট ও কার্যকর যোগাযোগ রোগীর নিরাপত্তা, সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘এটি বিনামূল্যে’ লেখাটি ছাড়াও এই পোস্টারটির একটি সংস্করণ নিচে উল্লেখিত ভাষাগুলোতে পাওয়া যায়। এর একটি কপি পেতে communications@naati.com.au ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন।